দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে এবং গঙ্গারামপুর মহকুমায় শুরু হয়ে গেল মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ৬ নং কুমারগঞ্জ আসনে কংগ্রেস থেকে নমিনেশন জমা দেন বিপ্লব মন্ডল। উল্লেখ্য, বিপ্লব মন্ডল দক্ষিণ দিনাজপুর তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি। শ্রমিকদের উপযুক্ত সহায়তা করার লক্ষে তিনি এদিন কংগ্রেসে যোগ দেন এবং কংগ্রেসের পক্ষ থেকে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরে জেলা পরিষদ আসনে মনোনয়ন পত্র জমা দেন।
একই চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অন্তর্গত হরিরামপুর ১৬ নং আসনে মহিলা প্রার্থী পুস্পিতা কিস্কু ঝাড়খণ্ড দিশম পার্টি থেকে এদিন বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে এসে নমিনেশন পত্র জমা দেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/L_Xgc3sb4c4